কার্যনিবাহী কমিটির মেয়াদ শেষে পুনরায় সাধারণ সদস্যগণের মতামতের ভিত্তিতে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে। কার্যনির্বাহী কমিটির মেয়াদ হবে ০৩ (তিন) বছর।
কার্যনির্বাহী কমিটির সদস্যদের মাতামতের ভিত্তিতে সমাজের সৎ, নিষ্ঠাবান, দানশীল ও মহৎ ব্যক্তিদের সমন্বয়ে একটি উপদেষ্টা কমিটি গঠিত হবে।
সংস্থার কার্যর্নিবাহী কমিটি তিন মাস পর পর একটি নিয়মিত সভার আয়োজন করবে। সংস্থার সভাপতি পদাধিকার বলে যে কোন সময় জরুরী সভা আহবান করতে পারবেন। কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার পূর্বে নোটিশ/ হোয়াটসএ্যাপ গ্রæপের মাধ্যমে উক্ত সংস্থার প্রত্যেক সদস্যকে অবশ্যই অবগত করতে হবে।