85 Faidabad, Dakshinkhan, Uttara, Dhaka-1230 albasithsss2019@gmail.com
Follow us:
কার্যাবলী

সংস্থার বর্তমান/ চলমান কার্যাবলী

চলমান কার্যাবলী

ক) মৃত ব্যক্তির লাশের গোসলের ব্যবস্থা করা হয় (পুরষ ও মহিলা)।
খ) গরীব ও অসহায় মৃত ব্যক্তির লাশের বিনামূল্যে দাফন-কাফনের ব্যবস্থা করা হয়।
গ) নিজস্ব লাশবাহী ফ্রিজিং গাড়ীর মাধ্যমে বিভিন্ন হাসপাতাল থেকে লাশ নিয়ে আসা এবং গণকবর স্থানে পৌঁছে দেওয়া হয়।
ঘ) মৃত ব্যক্তির লাশ তাদের আত্বীয়-স্বজন নিজ গ্রামে নিয়ে যাওয়ার সময় আর্থিক সহায়তা দেওয়া হয়।
ঙ) প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হয়।
চ) গরীব ও অসহায় মানুষের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করা হয়।
ছ) প্রতি বছর পবিত্র ঈদুল ফিতর এর সময় গরীব ও অসহায়দের মধ্যে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।
জ) প্রতি বছর ঈদুল আজহায় (কোরবানীর ঈদ) গরীব ও অসহায় ব্যক্তিদের মধ্যে বিভিন্ন উপহার ও গোস্ত বিতরণ করা হয়।
ঝ) বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজ করা যেমন: রাস্তার ময়লা পরিষ্কার করা, সোয়ারেজ লাইন, মসজিদের বাথরুম পরিষ্কার করা, ইত্যাদি।

চলমান কার্যাবলী

ঞ) ধর্মীয় যে কোন বিষয়ে আর্থিক সহায়তা করা (ওয়াজ-মাহফিল, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ইত্যদি)।
ট) গরীব, দুঃস্থ্য ও অসহায় মানুষের “বিবাহ” এর সময় আর্থিক সহায়তা করা হয়।
ঠ) গরীব ছেলে ও মেয়েদের স্কুলে ভর্তি করা সহ বই, খাতা ও পোশাক এর ব্যবস্থা করা হয়।
ড) শীতকালীন সময় গরীব ও অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
ঢ) মাসে অন্তত একবেলা গরীব ও অসহায় ব্যক্তির মাঝে খাবার বিতরণ করা হয় ।
ণ) বয়স্ক (বৃদ্ধ), প্রতিবন্ধী, বিকলাঙ্গ ব্যক্তির জীবন যাত্রার মান উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
ত) এলাকায় বয়স্ক শিক্ষার কার্যক্রম চালু করা হয় (বাংলা ও আরবী)।
থ) অসুস্থ রোগীর ক্ষেত্রে প্রয়োজনীয় রক্তের ব্যবস্থা করা হয়।
দ) যে কোন প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাড়ানো হয়।
ধ) জনকল্যান মূলক বিভিন কার্যবলী সম্পাদন করা হয়।


আল-বাছিত্ব স্বেচ্ছা শ্রম ও সেবা সংস্থা